slider

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতাসহ রাষ্ট্রীয় দায় ও দায়িত্ব বৃদ্ধি করতে হবে

মো.নজরুল ইসলাম, মানিকগন্জ : ”ডেঙ্গু নিধন করি,পরিচ্ছন্ন নগরী গড়ি, মশক নিধনে বাজেট বরাদ্দ বৃদ্ধি হোক” ’তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’, ‘বাড়ি-ঘর পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু থেকে মুক্ত থাকি’ জীবন আমার, জীবনকে রক্ষা করার দায়িত্বও আমার’ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই ধরণের শ্লোগানকে ধারন করে শতভাগ নাগরিক সেবা নিশ্চিতের লক্ষে সরকারি-বেসরকারি সেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মশক দিবস-২০২২ উপলক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেঙ্গু প্রতিরোধ র‌্যালী ও সমাবেশের একটি আয়োজন করেন।
এই কর্মসূচির আলোকে আমরা উদাহারন হিসেবে বলতে পরি-বিশ্ব মশক দিবস-২০২২ উপলক্ষ্যে গত ২৩ আগস্ট ২০২২ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঢাকা মোহাম্মদপুর ৩০ ও ৩২ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সিডিও’র নেতা ও কর্মীরা অংশ নেয়। র‌্যালী শেষে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব গৌর চন্দ্র মন্ডল। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আইএসডিবি প্রোগ্রামের এডভোকেসি ম্যানেজার জনাব মুর্শিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াশ এর আঞ্চলিক কর্মকর্তা জনাব নীলমনি সরকার, সেন্টার ম্যানেজার জনাব ওবায়দুর রহমান, ফিল্ড কর্মকর্তা নীলুফার সুলতানা, ফিল্ড ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ওয়াশ এর ফিল্ড ইঞ্জিনিয়ার জনাব রেজাউল করিম।
বক্তারা বলেন গত ২০ আগস্ট ছিল বিশ্ব মশক দিবস। আমরা দিবসটি পালনের জন্য ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও সমাবেশের আয়োজন করেছি। অ্যানোফিলিস মশার জনক স্যার রোনাল্ড রসকে ব্র্যাকের পক্ষ থেকে গভীরভাবে স্মরণ করছি। তিনি ১৮৯৭ সালে স্ত্রী অ্যানফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয় এই বিষয়টি আবিস্কার করেন। তারা ডেঙ্গু মশা প্রতিরোধে উপস্থিত জনগণকে আহবান জানিয়ে বলেন আমরা আমাদের বাড়ি-ঘর এবং এলাকার চারপাশ পরিস্কার রাখব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধ শ্লোগান-তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ বাস্তবায়ন করার জন্য সকলকে অনুরোধ জানান। তারা উপস্থিত সকলকে ঘর-বাড়ি পরিস্কার রাখার জন্য হাত তুলে শপথ করান। তারা মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি যেন তাঁর ছাত্রদের এই ডেঙ্গু প্রতিরোধ অভিযানে যুক্ত করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ আওলাদ হোসেনকে অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন মসজিদে বয়ানের সময় উপস্থি মুসল্লিদের এই সচেতনতার সংবাদটি প্রদান করেন।
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গৌর চন্দ্র মন্ডল বলেন, একজন সচেতন মানুষ, একটি সুন্দর সমাজ উপহার দিতে পারেন। প্রতি বছর ডেঙ্গুর যে বহবহতা আমরা দেখি তা সত্যিই ভয়ংকার। আমরা সবাই যদি সচেতন না হই, তাহলে ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাব না। তিনি বলেন ডেঙ্গু এখন আর শহরের বিষয় নেই, এটি গ্রামেও ছড়িয়ে পড়েছে। তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে ডেঙ্গু প্রতিরোধ এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন আমি আপনাদেরকে এই প্রতিশ্রতি দিতে পারি যে, আমি আমার ছাত্রদের সচেতন করে গড়ে তুলব এবং ব্র্যাকের এই ডেঙ্গু প্রতিরোধ অভিযানে তারাও যাতে শামিল হয় সেই অনুরোধ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button