slider

খালেদা জিয়া ও মোনায়েম মুন্নার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সু-স্বাস্থ্য কামনায় এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অদ্য ৩০ আগষ্ট ২০২২ইং মঙ্গলবার বাদে এশা রাঙামাটি শহরের ব্রামনটিলা হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মাদ্রাসার এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার মসজিদের ইমাম।
দোয়া ও মিলাদ মাহফিল এ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, জেলা কৃষক দলের সি:যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম বাবলু্, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আবুল কালাম ছগির, মোঃ রহিম, মোঃ মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, মোঃ হাসান ইমরান, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বশর আজম, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, কলেজ ছাত্রদলের সি:যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন জনি, সদস্য সচিব মো: আলি আহাদ, কলেজ ছাত্রদল নেতা গালিব হাসান, মো: ওমর মোরশেদ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উক্ত মাদ্রাসার এতিম খানার ছাত্রদের মাঝে বিরিয়ানি খাবার প্যাকেট বিতরণ করেন জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button