slider

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামাবাদে বিএনপির বিক্ষোভ

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁও, কক্সবাজার : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে বিক্ষোভ করেছে বিএনপি। ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বিকাল ৪ টার দিকে বাঁশঘাটা এলাকায় এ কর্মকসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে এক পথসভায় কক্সবাজার-রামু-৩ আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোজ্জামেলের নের্তৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী নিয়ে বিএনপির বিক্ষোভে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে বিএনপি নেতাকর্মীদের ‘যারা গণতন্ত্র হত্যা করেছে আমরা তাদের ছাড়ব না। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে, সেই আগুনে তাবেদার লুটেরা জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।’
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, জেলা যুব নেতা মোজ্জাফর আহমেদ সুমন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তাহের মুন্না, শান্ত,আলমগীর, সাধারণ সম্পাদক, জসিম উদ্দীন, তাতীদলের সভাপতি আব্দু জবার, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, যুব নেতা মোস্তফা কামাল, নোমান, প্রমুখ।
এই গণ ভিক্ষোভে উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন যুব দলের সদস্য সচিব, আবুল কালাম বাবুল, ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, শ্রমিক নেতা রেজাউল করিমসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্র দল যুব দল শ্রমিকদলসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button