slider

সাংবাদিক কায়সারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর প্রতিনিধি, দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান পত্রিকার বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুলিয়ারচর বাজারে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কুলিয়ারচর ও ভৈরব উপজেলার সাংবাদিকদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের সারাদিন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মো: মাইন উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার শাহিন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা: শুভ্রা, দিনের গান প্রতিনিধি মো: নাদিম, দৈনিক পূর্বকণ্ঠের নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা, বাংলা পত্রিকার প্রতিনিধি লোকমান হোসাইন, দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো: সবুজ মিয়া, দেশ সেবা প্রতিনিধি মোহাম্মদ আলী সোহেল, ভৈরব উপজেলা থেকে সিএনএন বাংলা টিভি ও ভোরের পাতা প্রতিনিধি মো: জয়নাল আবেদীন রিটন, জিটিভি ও ভোরের ডাক প্রতিনিধি এম এ হালিম, নয়া শতাব্দী প্রতিনিধি এম আর রুবেল, ৭১ টিভি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো: মিজানুর রহমান পাটোয়ারী, আনন্দ টিভি প্রতিনিধি মো: আরিফুল ইসলাম মামুন, হাওর টাইমসের সম্পাদক ও গণ মুক্তি প্রতিনিধি মো: খাইরুল ইসলাম ভূঁইয়া, আমাদের নতুন সময় প্রতিনিধি ইমন মাহমুদ লিটন ও স্বাধীন মত প্রতিনিধি অদুদ প্রমুখ।
এ সময় বক্তারা মিথ্যা অভিযোগে হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে ফারজানা আক্তারের দাখিল করা এ মামলায় সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদকে ৩ নম্বর আসামি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button