slider

আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি গ্রুপের পক্ষ থেকে দুইজন অসুস্থ দরিদ্র মানুষকে সাহায্য প্রদান

মোঃমিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) গ্রুপ একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন।
মানবিক কর্মকান্ডে সর্বদায় সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি সংগঠন ।
বিগত কয়েকদিন থেকেই ফেসবুকে দুইটি নিউজ বিভিন্ন গ্রুপ পেজ এ দেখা যাচ্ছে।
যতটুকু খোঁজ নিয়ে জানা গেছে,আশানুরূপ তেমন কোনো সহযোগিতা পাইনি অসহায় রোগী ও তার পরিবার।
এমন পরিস্থিতি দেখে আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি গ্রুপ রোগীর (দুইজন) স্বজন ও রোগীর পক্ষ হতে ফেসবুক পোস্টকৃত ব্যাক্তির সাথে যোগাযোগের মাধ্যমে বিস্তারিত খোঁজখবর নেন এ সংগঠন।
তারই পরিপ্রেক্ষিতে আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি সংগঠনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় কর্ণঝোড়ার সেই অসুস্থ ছেলেটিকে বিকাশের মাধ্যমে ২০০০ টাকা এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়ার অসুস্থ রোগী আনোয়ার হোসেন কে ২০০০ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠনের যুগ্ন আহবায়ক মোঃস্বাধীন রহমান শান্ত ও কার্যকরী সদস্য মোঃ সজীব হাসান সহ আরও রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button