শ্বশুরের গোপনাঙ্গ কেঁটে দিলেন বৌমা

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া সুবর্ণখুলী গ্রামে ধর্ষণচেষ্টা করায় শ্বশুর আঃ মতিন (৬০) এর গোপনাঙ্গ কেঁটে দিলেন বৌমা। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানায়, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহ পাড়ার নজু ইসলামের মেয়ের সঙ্গে আঃ মতিন (৬০) এর ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি পুত্রবধূ তাঁর স্বামী ও পরিবারের বাঁকি সদস্যদের জানালেও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, গতকাল দিবাগত রাতে আহতাবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর গোপনাঙ্গ অর্ধেকেরও বেশি কাঁটা ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।



