slider

সিংড়ায় বামিহাল হাইস্কুলের নৈশ প্রহরী ও যৌনকর্মীসহ গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বামিহাল হাইস্কুল থেকে রাতের আঁধারে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে যৌনকর্মী ও হাইস্কুলের নৈশ প্রহরী সহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটককৃতরা হলো বামিহাল হাইস্কুলের নৈশ প্রহরী (১)জিন্নাত পিতা মোবার, বামিহাল শিবতলার(২)ইদ্রিস (২৫)পিতা তহির উদ্দিন, উভয়ের গ্রাম বামিহাল (৩) ভটু পিতা শাজাহান গ্রাম লক্ষীকোলা ও (৪) রাজশাহী জেলার রাজপাড়া এলাকার যৌনকর্মী। রবিবার (২১ আগষ্ট) দিবাগত রাতে তাদেরকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল হাইস্কুল থেকে তাদেরকে কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button