slider

খালেদা জিয়ার নির্দেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল -প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, খালেদা জিয়ার সম্মতিতে এবং তার নির্দেশে তার সন্তান তারেক রহমানের হুকুমে পাকিস্তান থেকে জঙ্গী, মৌলবাদী, ভারাটে সন্ত্রাসী এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষক ও মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, বঙ্গবন্ধুর খনি নূর, একাত্তরের চিহ্নিত রাজাকার জামায়াতের মন্ত্রী মুজাহিদ বৈঠক করে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এগুলো আমাদের তরুণ প্রজন্মকে জানাতে হবে। তারা তো সব জানো না। এক ঘন্টা বিদ্যুৎ না থাকলে ফেসবুকে সরকারকে গালি দিয়ে স্ট্যাটাস দেয় তরুণরা। তারা জানে না, ২০০৫, ০৬ ও ২০০৭ সালে এদেশের ৩০ শতাংশ বাড়িতেও বিদ্যুৎ সংযোগ ছিল না।
রবিবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সিংড়া উপজেলার ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই এর রাউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন পলক।
প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত ১৩ বছরে আমরা সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছি। ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছি। ৬৫ হাজার প্রাথমিক স্কুল, ৩৫ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে, সাড়ে ৩ হাজার কলেজ, ২ হাজার ২৫৭টি বিশ্ববিদ্যালয় কলেজ, ১৫০টি বিশ্ববিদ্যালয়, সাড়ে ৩ হাজার ভূমি অফিস, ১৮ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক সব মিলিয়ে আমরা ১ লক্ষ ৯ হাজার হাইস্পীড ব্রডব্যান্ড সংযোগ আমরা পৌঁছে দেবো আগামী ২০২৫ সালের মধ্যে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button