কেরানীগঞ্জে ১৫ আগষ্ট পালিত

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন হয়েছে, দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট থেকে শুরু করে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে কোরআন খানি, মিলাদ মাহফিল ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শোক দিবস উপলক্ষে গতকাল বাস্তা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে এ গণভোজের আয়োজন করা হয় ।

গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এছাড়ও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ জাকির হোসেন,মোঃ সিরাজুল ইসলাম, হাজী মোঃ শরীফ দেওয়ান, বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিলানী মিয়া,সহ সভাপতি সাহেব আলী,সহ সভাপতি ওসমান গনি বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল, সাহাব উদ্দিন মেম্বার, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাওলাদার হারুন মাষ্টার সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।




