slider

রাঙামাটি পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন রাঙামাটি জেলা হইতে পদোন্নতি জনিত বদলী উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন এবং অর্থ) মাহমুদা বেগম তার বক্তব্যে বলেন আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমাদের শ্রদ্ধেয় অভিভাবক সকলের অত্যান্ত প্রিয়। একটি বিষয় না বললেই নয় যে রাঙামাটি জেলা বাংলাদেশের সর্ববৃহৎ জেলা এখানে অনেক জায়গা দূর্গম। যেখানে অনেক পুলিশ ক্যাম্প রয়েছে, আমাদের পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করে। স্যার রাঙামাটি জেলার সকল ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানকার খোজঁখবর নেন । স্যার খুবই বিনয়ী এবং মানবিক গুণাবলি সম্পন্ন দক্ষ এবং সাহসী একজন পুলিশ অফিসার। স্যার অধঃস্তনদের প্রতি আন্তরিক।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার(কাপ্তাই সার্কেল) রওশান আরা রব, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ অহিদুর রহমান,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার(বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, সহকারি পুলিশ সুপার(এসএএফ) মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাগণ পুলিশ সুপার এর সাথে দায়িত্ব পালনকালের স্মৃতিচারণ করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় তারা বলেন, কর্মময় জীবনে পুলিশ সুপার একজন সৎ, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে অত্র রাঙামাটি জেলা পুলিশের সকল সদস্যদের নিকট স্মরণীয় হয়ে থাকবেন।
সমাপনি বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, রাঙ্গামাটি জেলায় বদলি হওয়ার পর অনেক নেতিবাচক কথা শুনেছি। তবে আমার একটাই লক্ষ্যই ছিলো সকল নেতিবাচক দিকগুলোকে ইতিবাচক দিকে রুপান্তর করার। আমি কতটুকু পেরিছি আমি জানিনা তবে আমার সকল অর্জন জেলা পুলিশের সকল সদস্যর কারণেই । রাঙ্গামাটি জেলার সকল অফিসার এবং ফোর্স অনেক দক্ষ এবং মেধাবি। তাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় আমার সকল অর্জনের রাস্তা সহজ করেছে। আমি সকলের প্রতি একটাই আহ্বান করি, দেশ এবং জনগণের সেবায় নিজেদের সেরাটা দিয়ে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button