slider

হরিরামপুরের এস এস ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩ মৌসুম উপলক্ষে হরিরামপুরের সাকুচিয়া এস, এস ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহীউদ্দীন।
গত বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ কমল নিবাসে সাবেরা রফিক ফাউন্ডেশনের স্পন্সরে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেরা রফিক ফাউন্ডেশনের পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, এস, এস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম জসিম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি জ. ই. আকাশ, হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সাবেরা- রফিক ফাউন্ডেশন দুস্থ ও অসহায় মানুষের সেবার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আসছে। ফাউন্ডেশনটি উপজেলার বয়ড়া গ্রামের কৃতি সসন্তান বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়াবিদ ডাঃ রফিক উদ্দীন ও তাঁর স্ত্রী সাবেরা সুলতানার নামে প্রতিষ্ঠা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button