slider

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনার আহবান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “বঙ্গবন্ধুর রক্তের ঋণে শপথ করি, সামাজিক সহিংসতা প্রতিরোধে ন্যায্যতার সমাজ গড়ি”
আজ মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে বারসিক এর আয়োজনে বিকেল ৫.০০ ঘটিকা থেকে সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর উর্মিলা রায়ের সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দিপক কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ স্মৃতি ফাউন্ডেশন এর জেলা সভাপতি জনাব ইকবাল হোসেন কচি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আুল হাসেম মাস্টার, এ্যাডভোকেট আতাউর রহমান নান্নু, জাসদ নেতা ইকবাল হোসেন, সাবেক ন্যাপ নেতা লুৎফর রহমান খান ইলিচ, অধ্যাপক মনোয়ার হোসেন, উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম, সমাজকর্মী তাপস কর্মকার ও ডাঃ ভজন কৃষ্ণ বনিক প্রমুখ। আবৃত্তি করেন কবি আনিসুর রহমান আলিনুর।
বক্তারা বলেন বাঙালি জাতি রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সংক্ষিপ্ত জীবনে লড়াই সংগ্রাম ও জেল জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে সংসার, সমাজ ও রাষ্ট্রীয় বিপ্লবে সফল করেছেন। আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় ১৯৭২ সালের সংবিধান দিয়েছেন। কিন্তু দুঃখের কথা হলো ১৯৭৫ সালে ১৫ আগষ্টে তার মিত্র ও স্বাধীনতা বিরোধীরা তাকে নির্মমভাবে হত্যা করেছেন। তার কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এখন সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে শত বাঁধা দূর করে আমরা একসাথে কাজ করবো। বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা জন্য আমরা শাসক দলের প্রতি জোর দাবি করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button