সাজেকে ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ

বাঘাইছড়ি প্রতিনিধি : “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সমাজেকে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বাঘাইহাট রেঞ্জ। ১৬ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সাজেক ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি, এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বাঘাইহাট জোনের উপঅধিনায়ক মেজর সাদিক, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষ মনিরুজ্জামান, বাঘাইছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মামুন, বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও করেঙ্গাতুলী উপজাতি জ্যোৎ মালিক সমিতির সভাপতি উদয়ন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার বলেন গাছ লাগান জীবন বাচান একটি গাছ একটি জীবনের সমান ৫০ হাজার চারা কম নয় এসব চারা সঠিক ভাবে রোপন ও পরিচর্জা পেলে সাজেক আবারো সবুজে ভরে উঠবে। এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মনিরুজ্জামান বলেন এবছর বন বিভাগ প্রায় ১০ লক্ষ গাছের চারা বিতরণ করেছে। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০ হাজার চারা বিতরণ শেষে বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সাজেক ইউনিয়ন পরিষদ চত্বরে দুটি কাঠ বদাম গাছের চারা রোপণ করেন।




