slider

বড়াইগ্রামে ট্রাক্টর চোর চক্রের ৬সদস্য আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি চোরাই ট্রাক্টর উদ্ধার করা হয়।
গতকাল ১১ আগস্ট বৃহ¯পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাগডোব এলাকা থেকে তাদের
আটক করা হয়। র‌্যাব সিপিসি-২ নাটোর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল একটি অপারেশন দল সিংড়া থানার একটি এজাহারের ভিত্তিতে গতকাল ১১ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে বড়াইগ্রামের বাগডোব গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় চোরাই ট্রাক্টরসহ মতিউর রহমান (২৩), জাহাঙ্গীর আলম (৩৫), সাকিব হোসেন (২০),রাকিবুল ইসলাম (২৪), সোলেমান আলী (২৬), আরিফুল ইসলাম(২৫) নামের চোর চক্রের ছয় সদস্যকে গেৰফতার করা হয়। উলেখ্য যে, গত ১০ আগস্ট সন্ধ্যা সাতটা থেকে ১১ আগস্ট সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে সিংড়া উপজেলার শুলাকুরা গ্রামের জনৈক সোহাগ হোসেনের ক্রয়কৃত ৪ চাকার সোনালিকা ট্রাক্টরটি সিংড়া গলগলিয়া বাজারে জনৈক মোঃ রফিকুল ইসলাম এর দাকান ঘরের দক্ষিণ থেকে চুরি হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button