slider

মান্দায় সদ্য কেটে নেওয়া পাটের খেতে রাতারাতি কবর

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় সদ্য কেটে নেওয়া পাটের খেতে রাতারাতি কবর খনন করা হয়েছে। বৃহস্পতিবার ১১ অগষ্ট সকালে কবরটি এলাকাবাসীর নজরে আসার পর স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়। এ ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের শুটকিবাদাল গ্রামে। স্থানীয়রা দাবি জানায়, এলাকায় ভীতি ছড়াতে কবরটি খনন করে থাকতে পারে।
তবে খনন করার পর কবরটি আবারও মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। এ অবস্থা দেখে সেখানে মানুষের মরদেহ মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ হয় স্থানীয়দের মনে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খামখেয়ালি করে কাজটি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button