slider

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের পাশে এমপি একরাম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের নোয়ান্নই গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
সোমবার (৮ আগস্ট) দুপুরে দলীয় নেতাকর্মিদের সঙ্গে নিয়ে ছুটে যান ক্ষতিগ্রস্থদের বাড়িতে।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের একটি বাড়িতে ৪টি ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যায়। স্থানীয় নেতা কর্মিদের মাধ্যমে খবর পেয়ে ছুটে যান এমপি। এভাবে দীর্ঘদিন থেকে মানুষের বিপদে ছুটে গিয়ে সহযোগিতার হাত বাড়ান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button