slider

নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বোচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মীরা। আজ শনিবার দুপুরে শহরেরআরাইপুরস্থ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলের নেতা কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফরাস্তা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক ফয়সাল আলম আবুল, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদসহ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button