slider

মানিকগঞ্জে সেই নববধূ সুমী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সোহেল রানা, মানিকগঞ্জ : নববধু সুমীকে জবাই করে হত্যার ঘটনায় শাস্তির দাবিতে শুক্রবার (৫ আগষ্ট) সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর থানা এলাকার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। গত ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা মধ্যপাড়া গ্রামের রূপক আহমেদ তার স্ত্রী নববধূ সুমি আক্তারকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে সিআইডি পুলিশ রূপককে আটক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button