slider

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেন কে সংবধর্না

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মীর মোদ্‌দাছ্ছের হোসেন এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই ২০২২ খ্রি. রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব মীর মোদ্‌দাছ্ছের হোসেন কে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা জানান রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মীর মোদ্‌দাছ্ছের হোসেন এর সাথে কাজ করার স্মৃতিচারণ করেন এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button