ঈদগাঁওয়ে সংঘবদ্ধ ডাকাতি
ঈদগাঁও সংবাদদাতাঃ কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের কামার পাড়া এলাকায় ঈদগাঁও টু পোকখালী সড়ক অবরোধ করে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন পথচারী ও স্থানীয়রা ২১ জুলাই বৃহস্পতিবার রাত ৯টায় এই ঘটনা সংঘটিত হয়। ডাকাত দলের ও কিশোর গ্যাং এর প্রধান শাওন সড়কের মাঝখানে শুয়ে থেকে গাড়ি থামিয়ে ডাকাতি করে বলে অভিযোগ করেন এলাকাবাসী। নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজনে বলেন শাওন গেল রাতে নয়টার সময় জালালাবাদ হয়ে পোকখালী যাওয়ার একমাত্র সড়কে তার দলবলসহ অস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকে। সুযোগ বুঝে ডাকাতি অপহরণ করে মুক্তিপণ আদায় করে । এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ ওসমান গনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে পকেটে থাকা ৩০ হাজার টাকা ও ২০ হাজার ৫শত টাকার একটি মোবাইল ছিনিয়ে নিয়ে।
পরে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সজোড় চিৎকার করলে হাতুড়ি ও স্টিলের রড দারা কোমরে ও হাতে আঘাত করে। এসময় সাংবাদিক মোঃ ওসমান সজোড়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈদগাঁও ডায়বেটিস কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে প্রেরন করেন। কর্মরত চিকিৎসক রোগীর অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেপান্স করেন। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন এস আই গিয়াস এর নেতৃত্বে সংঙ্গীয়ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ঘটনা সত্যতা প্রকাশ করে বলেন ঘটনা স্থল থেকে মোটরসাইকেল টি উদ্ধার হয়েছে। সাংবাদিক মোঃ ওসমান গনির চাচা শামসুল আলম ও কাজল ফরাজি জিম্বায়ে ওসমানের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এই ডাকাতির ঘটনায় এলাকা সহ পাশ্ববর্তী এলাকায় আতংক বিরাজ করছে।



