নিখোঁজের ১ দিন পর নদীতে ভেসে উঠেছে কলেজ ছাত্রের লাশ
সোহেল রানা, মানিকগঞ্জ : নৌ-ভ্রমনে গিয়ে নিখোঁজের ১ দিন পর নতীতে ভেসে উঠে কলেজ ছাত্রের লাশ। মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথম বর্র্ষের ছাত্র বর্ষন ইসলাম (১৮)।
গত পরশুদিন বুধবার সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ট্রলারে করে পশ্চিম সেওতা এলাকার ৩০/৩৫ জন সমবয়সী বন্ধুসহ আরিচার যমুনা নদীতে নৌ-ভ্রমনের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে ঘিওর থানা এলাকার তরা কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুদের সাথে হৈ-হুল্লার এক পর্যায়ে নৌকা থেকে দুই বন্ধু নদীতে পড়ে যায়। আরেক জন সাতরে ট্রলারে উঠলেও তলিয়ে যায় বর্ষন। সে মানিকগঞ্জ শহরস্থ পশ্চিম সেওতা এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে। ঘিওর থানা পুলিশ,পাটুরিয়া নৌ-থানা পুলিশ এবং শিবালয় স্থল-কাম ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরীদল নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ শিক্ষার্থী বর্ষণকে উদ্ধার করতে ব্যর্থ হয়। নিখোঁজের ১ দিন পর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে তরা সেতুর কাছে যেখানে নৌডুবি হয়েছিল সেখানেই লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে টেনে উপরে তুলে আনে। পরে বিধি মোতাবেক পোস্টমর্টেমের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।




