slider

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২২৮ জন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফলবাড়ীতে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ২২৮ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীনদের পরিবারগুলোর মাঝে ঘর হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ী উপজেলার ২২৮ টি দুস্থ পরিবারের মাঝে ঘর ও ঘরের চাবি হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button