রংপুরে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রংপুর ব্যুরো: ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস্ এলায়েন্সে (ডুফা) মানবতার সেবায় রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নসহ ৪ টি ইউনিয়নে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ছাওলা ইউনিয়ন পরিষদের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ সামসুল আরেফীন।
এসময় ডুফা,র সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হোসাইন বলেন, আমরা বন্যা কবলিত এলাকার মানুষের পাশে নিজের অর্থায়নে খাদ্য সামগ্রী ও সাহায্য সহযোগিতা করছি। তিনি আরো বলেন, নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য আমরা সবসময় তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাব। ভবিষ্যতে এ অঞ্চলে বন্যাদুর্গতদের পূর্নবাসনের ব্যবস্থা করা হবে। এর আগে সিলেট বন্যা কবলিত এলাকায় গিয়েও আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ডুফার সাধারণ সম্পাদক নাহিদ হোসাইন, যুগ্মসাধারণ সম্পাদক হিমন সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, ডুপার সদস্য বাহারুল সিদ্দিকী, সাজ্জাদ হোসেন, সাঈদ আহমেদ,কামাল হোসেনসহ অনেকেই। এতে ৪ ইউনিয়নে চারশত অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।



