sliderশিরোনামসুস্থ থাকুন

ডেঙ্গু আক্রান্ত আরো ৪৯

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরো ৪৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭ জন ঢাকা বিভাগের এবং বাকি দু’জন ঢাকার বাইরের।
ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ছয়জন ডেঙ্গু রোগী।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার ১৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ হাজার ৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button