slider

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক নাসিম উদ্দীন জামিনে মুক্ত

নাটোর প্রতিনিধি : তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাহসী সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম । আজ (বৃহ¯পতিবার) নাটোর জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন। নাসিম উদ্দীন নাসিম বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের নাটোর জেলা প্রতিনিধি।
প্রসঙ্গত, গত ২৫ জুন নাটোরের সাহসী সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারকাজ চলা অবস্থায় আইনজীবীদের বসার আসনের পেছনে আদালতের একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন- এমন একটি ভিডিও তাঁর আইডি হ্যাক করে কে বা কাহারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন । সেখানে তাঁরা লেখেন- নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এর একজন পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে বিচারকের উপস্থিতিতে এজলাসে ভাতঘুম দিচ্ছে। একজন ভুক্তভোগী ভিডিওটি ধারণ করেছে বলেও হ্যাকার সেখানে উল্লেখ করেন। বিষয়টি জানার তিনি পোষ্টটি ডিলিট করে দেন এবং আইডির পার্সওয়াডটি বদলে ফেলেন।।
ভিডিওটি আদালতের নজরে আসলে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাংবাদিক নাসিম উদ্দীন নাসিমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন আদালতের পেশকার আল আমিন ভূঁইয়া। মামলার পর শুক্রবার (২৫ আগষ্ট) রাত ৩টার দিকে নাটোর থানা পুলিশ সাংবাদিক নাসিমকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর শনিবার বিকেল ৫টার দিকে তাকে নাটোর থানাহাজত থেকে নাটোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে সাংবাদিকের আইনজীবী মুক্তার হোসেন তার জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. মেহেদী হাসান জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। একই ভিডিও শেয়ার করায় অপর অভিযুক্ত জেলার গুরুদাসপুর উপজেলার দৈনিক করতোয়া, যায়যায়দিন ও একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক নাজমুল হাসান নাহিদকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন বিচারক।
উল্লেখ্য, নাটোরে নাসিম একজন সৎ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিক হিসেবে সুপরিচিত। কারামুক্ত হয়ে তিনি মুক্তির দাবীতে স্বোচ্ছার হওয়া নাটোর জেলার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সমাজসেবামূলক সংগঠন, ইউনাইটেড প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলার সকল সাংবাদিক সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button