slider

রাঙ্গামাটিবাসীও পদ্মা সেতুর উদ্বোধনী আনন্দে শরীক হবেন

মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রতিনিধি : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে শনিবার (২৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় হতে শহরে বের করা হবে আনন্দ শোভা যাত্রা। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেশিয়াম মাঠে গিয়ে শেষ হবে।
শোভা যাত্রা পরবর্তি সেখানে বড় পর্দায় দেখানো হবে পদ্মা সেতুর সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান।
পদ্মা সেতুর উদ্বোধনী আনন্দে শরীক হবেন রাঙ্গামাটিবাসীও। সরাসরি সেতু পাড়ে না গেলেও উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। আর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার (২৫জুন) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে ঐতিহাসিক পদ্মাসেতু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতুর উদ্বোধনের মধ দিয়ে রচিত হবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন এক ইতিহাস। উন্নয়ন অগ্রযাত্রার নতুন এক অধ্যায়।
রাঙ্গামাটি শহরে সন্ধ্যায় জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ফোটানো হবে আঁতশবাজি ঝলকানি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, এসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে রাঙ্গামাটির সর্বসাধারণকে আমন্ত্রন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button