slider

‘সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জের স্বাস্থ্যসেবা পাল্টে দিয়েছেন’

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি দোহার-নবাবগঞ্জের স্বাস্থ্যসেবার মান পাল্টে দিয়েছেন। করোনাকালীন থেকে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে এই পরিবর্তন সৃষ্টি করেছেন। ওষুধ এবং অবকাঠামোসহ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আসবাবপত্র সকল বিষয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তিনি নিজে দেখভাল করেন। সেবার মান পরিবর্তন করেছেন। বর্তমান ডাক্তার এবং রোগীদের মধ্যে ভালো সুসম্পর্ক গড়ে উঠেছে। যে কোনো ব্যাপারে তিনি নিজে দেখভাল করছেন। গতকাল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যক্রম উদ্বোধন ও স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তারা এই কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান কার্যক্রম উদ্বোধন করেন। পরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আলহাজ মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু সভাপতিত্ব করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, পল্লীবিদ্যুৎ সমিতি-২ পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button