slider

হরিরামপুরের সুতালড়ি ইউনিয়ন চেয়ারম্যানের মৃত্যু

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম (৬৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি সুতালড়ি ইউনিয়ন পরিষদের পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ঢাকার পুরনো প্রিন্টিং ব্যাবসায়ীদের একজন তিনি। ঝর্ণা প্রিন্টিং নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, দুদিন আগে স্ট্রোক করেছিলেন সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম গতকাল রাতে ঢাকায় মারা গেছেন। মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদি গ্রামে জানাযা শেষে দাফন করা হবে বলে জানতে পেরেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button