ঘিওরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) ফাইনাল
ঘিওরে,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ-১৭)-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজিত এ ফাইনাল খেলা ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যায় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় মানিকগঞ্জ-১ আসনের এমপি এ.এম নাঈমুর রহমান দূর্জয় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, উপজেলা পরিসষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, যুবলীগের বাবুল বেপারী ও শরীফুল ইসলাম শরীফ প্রমুখ। উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ৭ জন চেয়ারম্যানের লিডারশীপে এ বালক (অনুর্ধ-১৭) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নক-আউট পদ্ধতির এ খেলায় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ দল অংশগ্রহণ করে। সেমিফাইনাল খেলায় ঘিওর ইউনিয়ন বড়টিয়া ইউনিয়নকে (১-০) গোলে হারিয়ে এবং সিংজুরী ইউনিয়ন নালী ইউনিয়নকে (১-০) গোলে হারিয়ে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় ঘিওর বনাম সিংজুরী ইউনিয়ন এ দুটি দল প্রতিদ্বন্দিতা করে। গোল শূন্য এ খেলায় ট্রাইব্রেকারেও সমান সমান থাকায় আলো স্বল্পতার কারণে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি যৌথ চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার তুলে দেন।




