ধামইরহাটে কলেজ পড়ুয়া ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নিজ ঘর থেকে জোবায়ের হোসেন (১৯) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের সিলিং ফ্যানের সহিত গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৪ জুন) উপজেলার আড়ানগর ইউনিয়নের চকবদন নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টায় জোবায়ের হোসেনের মা তাকে পড়ালেখা না করে বাহিরে অহেতুক ঘোরাফেরা করার বিষয়ে সামান্য বকাঝকা করেন। আর এ কারণে মায়ের উপরে অভিমানে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সহিত গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেন। পরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের নিকট হস্তান্তর প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।




