রংপুরে সিনিয়র সাংবাদিক খন্দকার মিলন আল মামুন’র সুস্থ্যতা কামনায় আজ দোয়া মাহফিল
রংপুর ব্যুরোঃ রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কৃতি সন্তান, “রংপুর সদর উপজেলা প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ক্লাব রংপুর’র প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব ও আলোকিত সদ্যপুস্করিনী গ্রুপের এডমিন সিনিয়র সাংবাদিক খন্দকার মিলন আল মামুন ভাই এর একটি মেজর অপারেশন গত ২২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ৩ মাসের বেড রেষ্টে বাসায় রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনায় আজ জুম্মাবার “আলোকিত সদ্যপুস্করিনী গ্রুপের পক্ষ থেকে পালিচড়াহাটস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
মহান রাব্বুল আলামিন প্রিয় সাংবাদিক মিলন ভাইকে যেন তাড়াতাড়ি সুস্থ্যতা দান করেন। আমিন।



