sliderগণমাধ্যমশিরোনাম

দৈনিক ঢাকার সম্পাদক শফিকুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সদস্য, দৈনিক ঢাকার সম্পাদক শফিকুল ইসলাম ইউনুস আর নেই। মঙ্গলবার (৩১ মে) বিকেলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শফিকুল ইসলাম ইউনুস তার গ্রামের বাড়ি নেত্রকোণার হিরণপুরে অবস্থানকালে শ্বাসকষ্টে আক্রান্ত হন ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি মারা যান।
তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সদস্য, দৈনিক ঢাকা (তৎপূর্বে সাপ্তাহিক ঢাকা) এর সম্পাদক। বন্ধু বৎসল, পরোপকারী, সদা হাস্যোজ্জ্বল, সদালাপী শফিকুল ইসলাম ইউনুসের মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৭৬ সালে অনার্স এবং ১৯৭৭ সালে মাস্টার্স ডিগ্রি গ্রহণের পর তিনি পুরোপুরি সাংবাদিকতায় আত্মনিবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button