slider

চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি আব্দুল মতিন (৩৫) চাটখিল উপজেলার কুলশ্রী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
বুধবার(২৫ মে) রাতে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে মতিন ওই প্রবাসীর ঘরে ঢুকে জোরপূর্বক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে সে পালিয়ে যায়। এ বিষয়ে রাতে ভিকটিম চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে চাটখিল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button