slider

সিংড়ার চৌগ্রাম ইউপির ২ কোটি ৪০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে । ২৪ মে মঙ্গলবার সকাল ১১ টায় পরিষদ ভবনের হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন পরিষদের সচিব মোঃ শামীম হোসেন। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ভোলার সভাপতিত্বে সভায় দুই কোটি ৪০ লক্ষ ২৩ হাজার ৪৬৯ টাকার বাজেট ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাবেদ আলী, সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ শারমিন আক্তার রিভা, গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button