slider

মরিজের গুড়া ছিটিয়ে এজেন্ট ব্যাংকের ১৩ লাখ টাকা ছিনতাইয়ের সময় অস্ত্র সহ গ্রেফতার-৩

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের জামালপুর চান্দা এলাকায় এজেন্ট ব্যাংকিংয়ের ১৩ লাখ টাকা ছিনতাইয়ের সময় অস্ত্র সহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট শহরের আমতলী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে জামিউল ইসলাম মিন্টু (৪০) ধানমন্ডি এলাকার রফিকুল ইসলামের ছেলে শামসুজ্জোহা জোহা (৩১) ও মাদ্রাসা পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে ফারহান সুমন (৩৪)
সোমবার দুপুরে জয়পুরহাট থানার ওসি এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, ববিবার বেলা ১২ টার দিকে ইসলামী ব্যাংক জামালগঞ্জ এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন জয়পুরহাট শাখা থেকে তুলে ১৩ লাখ টাকা নিয়ে মটরসাইকেল যোগে যাওয়ার পথে জয়পুরহাট -জামালগঞ্জ সড়কের চান্দা ব্রিজ এলাকায় ২ টি মটর সাইকেলে ৬ জন মোটরসাইকেল সামনে বেড়িকেড দেয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে প্রানে মারে ফেলার হুুমকি দেয় ও আবুল হোসেন চোঁখে মুখে মরিজের গুড়া ছুরে মারে ও তার কাধে থাকা ১৩ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মটর সাইকেল চরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় রাস্তার পথচারীরা ও এলাকাবাসীরা সহযোগিতায় পুলিশকে খবর দেয়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে জামিনুর রহমান মিন্টু ও শামসুজোহা জোহা দৌড়ে পালানোর সময় তাদের টাকা সহ গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে ৩ টি ধারালো চাকু ও তাদের ব্যবহিত মটর সাইকেল উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা সহ ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন।
এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন, দ্রুত বিচার আইনে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া সহ বিভিন্ন থানায় একাধিক বিভিন্ন মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। পলাতকদের গ্রেফতারের জোর তৎপরাতা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button