slider

‘প্রগতিশীল ধারার পত্রিকা হিসেবে দৈনিক সংবাদ কখনো নীতির সাথে আপোষ করেনি’–পুলিশ সুপার নওগাঁ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেছেন, দৈনিক সংবাদ গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনায় মানুষের অদ্বিতীয় কণ্ঠস্বর হিসেবে সব সময় অবিচল থেকেছে এবং প্রগতিশীল ধারার পত্রিকা হিসেবে দৈনিক সংবাদ কখনো নীতির সাথে আপোষ করেনি।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত দৈনিক সংবাদের ৭১তম বর্ষ পূর্তি এবং ৭২তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির গুরুত্বপূর্ণ সংগ্রামে অগ্নী ঝরা লেখনীর ক্ষেত্রে দৈনিক সংবাদ কখনো তার মাথা নত করেনি। দৈনিক সংবাদ পাকিস্তান এবং বাংলাদেশে সামরিক স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার ছিল।
তিনি আরোও বলেন, বাংলাদেশে সাংবাদিক সৃষ্টির ক্ষেত্রে দৈনিক সংবাদ এর অবদান ঐতিহাসিক। দৈনিক সংবাদ শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। গত ৭১ বছর ধরে এই প্রতিষ্ঠানটির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসেননি এমন প্রগতিমনা সাহিত্যিক সাংবাদিক-রাজনীতিক দেশে খুঁজে পাওয়া কঠিন।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিক ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়ির সহ-সভাপতি এএসএম রায়হান আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ পাভেল, নির্বাহী সদস্য আসাদুর রহমান জয়, ওমর ফারুক, আব্দুর রউফ রিপন, আবু রায়হান রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক কাজী কামাল হোসেন। অনুষ্ঠানে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button