slider

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ওই মোটরসাইকেলের এক আরোহী। সোমবার (১৬ মে) রাত ১০ টার দিকে উপজেলার মঙ্গলবাড়ি-জয়পুরহাট সড়কের বোর্ড ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম রাওয়ানুল ইসলাম জয় (২২)। তিনি নওগাঁর ধামইরহাট পৌরসভার ফার্শিপাড়ার আতোয়ারের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী হলেন- তাহমিদ (২২)। তিনি একই মহল্লার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয় মোটরসাইকেল চালিয়ে মঙ্গলবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ট্রাকটি জয়পুরহাটে যাচ্ছিল। বোর্ডঘর এলাকায় ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জয় আহত হয়ে মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী তাহমিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর হোসেন বলেন, ট্রাকটি রাস্তার পাশে পড়ে গেছে। আগামীকাল ছাড়া এটি তোলা যাবে না। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের পরিবার অভিযোগ করেনি। ট্রাকের মালিক আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button