slider
তিতাসে সাব রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ কর্মশালা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল সোমবার তিতাস উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। তিতাস সাব রেজিস্ট্রি অফিস কতৃক আয়োজিত দলিল লেখকগনের শুদ্ধাচার,ও পেশাগত দক্ষতার বৃদ্ধির বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রেজিস্ট্রার মো: আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার মো:নাজমুল হাসান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান, হোমনার সাব রেজিস্ট্রার মিলন কুমার শিউলী ও তিতাসের সাব রেজিস্ট্রার মো:শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন তিতাস উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি হুমায়ুন কবির কাজল ও সাধারণ সম্পাদক শের-ই-আলম সহ দলিল লিখক বৃন্দ।




