slider
লালপুরে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে বহিস্কারের দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে এক ছাত্রী কে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম জাহাঙ্গীর নামের এক শিক্ষকের বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ওই শিক্ষকের বহিষ্কারের দাবি জানান তাঁরা। এবিষয়ে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ জানান, অভিযোগ পেলে রেজাউল করিম জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্তস্বাপক্ষে ব্যবস্থা নেয়া হবে ।




