slider

পোরশায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুহ শেখ (৫৫) ও আবু সায়েম (৩৫)। নুহ শেখ পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ও সায়েম পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে।
জানা গেছে, সকালে প্রবল বৃষ্টির মধ্যে নুহ শেখ ও সামাদ পুনর্ভবা নদীর পাশে বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। একই সময় বজ্রপাতে জাহানারা বেগম নামে এক নারীসহ আরো দু’জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পোরশা থানার ওসি জহুরুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button