slider

গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের থানা পুলিশের অভিযানে ৯৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বেলা ৪ ঘটিকার সময় গাইবান্ধা মোর এলাকা হতে রংপুর থেকে ঢাকাগামী তাজ পরিবহনে তল্লাশী কালে ফেন্সিডিল সহ এক ব্যাক্তিকে আটক করা হয়। আটক কৃত মাদক কারবাড়ী লালমনিরহাটের সাত পাটকি মহেন্দ্র নগর গ্রামের আইযুর আলীর ছেলে আতিকুল ইসলাম(২৮)। গোবিন্দগঞ্জ থানার এস আই সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিযন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button