slider

গুরুদাসপুরে গণউপদ্রব সৃষ্টি করায় জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সরকারি আদেশ অমান্য করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছিলো মাটি বহনকারী ট্রাক্টর। সোমবার সকাল থেকেই উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা এলাকায় ওই কার্যক্রম দেখাযায়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই কার্যক্রম বন্ধ করেন উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে একজন মাটি ব্যবসায়ীকে মহাসড়কে মাটি পরিবহন করে গণউপদ্রব সৃষ্টি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আরো একটি জায়গায় অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় এক্সোভেটরের ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন গুরুদাসপুর থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button