হরিরামপুর বন্ধু মঞ্চের কমিটি ঘোষণা

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : আগামী দুই বছরের জন্য মানিকগঞ্জের হরিরামপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হরিরামপুর বন্ধু মঞ্চের আংশিক কমিটিতে প্রকৌশলী ফজলুর রহমানকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে বন্ধু মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. রাসেল হোসেন এ কমিটির ঘোষণা দেন। এর আগে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নয় সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠিত হয়। জুরি বোর্ডের সিদ্ধান্তে ছয় সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসেবে ফিরোজ মোল্লা, সাদ্দাম হোসেন সেতু, মুরাদ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহিদুল ইসলাম মাহির নাম ঘোষণা করা হয়।
প্রশঙ্গত, ‘বিপ্লবী স্পর্ধায় ভাঙ্গো অবক্ষয়ের ভিত্’ প্রতিপাদ্যে ২০০৮ সালে রাসেল হোসেনকে সভাপতি ও চৌধুরী মশিউর রহমান জাহিদকে সাধারণ সম্পাদক করে হরিরামপুর বন্ধু মঞ্চ গঠিত হয়। সংগঠন টি হরিরামপুর উপজেলায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।




