slider
শ্রীপুরে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

রওশন হাসান রুবেল, শ্রীপুর, গাজীপুর : গতকাল ০৪/০৫/২০২২, বুধবার, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (উষা) এক ঈদ পুনর্মিলনী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ বিতরণের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জনাব সাজ্জাদ বাসার, সভাপতি উষা । প্রধান অতিথি ছিলেন জনাব তরিকুল ইসলাম, ইউএনও শ্রীপুর । এতে শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব ইমরান সরকার, সাধারণ সম্পাদক, উষা।




