জানাযায় এসে লাশ হলেন হাসেন শেখ

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে জানাযা করতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাছেন শেখ (৭০) নামের এক বৃদ্ধ। সোমবার সকাল আনুমানিক ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায়। নিহত হাছেন শেখের বাড়ি ওই ইউনিয়নের খুবজীপুর চরপাড়া মহল্লায়।
স্থানীয় সূত্রে জানাযায়, বিলশা এলাকায় এক আত্মীয়’র জানাযা করার জন্য অটোভ্যানে যাচ্ছিলো হাছেন শেখ। বিলশা মা জননী সেতুর কিছুদ্রু পরেই একটি মোড় রয়েছে। সেই মোড়ে বেপোরায়া গতিতে আসছিলো ধান বোঝাঁই একটি ইঞ্জিন চালিত ট্রলি। ট্রলির গতিবিধি লক্ষ্য করে হাছেন শেখ অটোভ্যান থেকে পড়ে যায়। ঠিক সেই মুহুর্তেই ওই ট্রলির চাকার নিচে পরে যান তিনি। ঘটনাস্থলেই হাছেন শেখের শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে যায়। তৎখনাত সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। স্থানীয়রা আরো জানান, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করে খরের পালা দিয়েছেন। খরের পালা দেওয়ার কারণে যানবাহন চালকরা দুরের গাড়ি গুলো দেখতে পায়না। খরের পালার কারনেও মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়।
এ বিষয় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে।




