slider
গণতন্ত্রের নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে -এডভোকেট দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,সরকার একের পর এক আইন করে সাংবাদিক, সংবাদপত্র ও লেখার স্বাধীনতা বিনষ্ট করছে । দখলদার সরকার বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও মানুষের আশা-আকাক্সক্ষাকে পুরোপুরিভাবে বিনষ্ট করে দিচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি। তাই গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
তিনি আজ রবিবার বিকেলে শহরের আলাইপুরে নাটোরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, শহিদুল ইসলাম বাচ্চু ।




