
আজ মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজপথে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল গফুর মিয়া, আব্দুল মজিদ মললীক, কেন্দ্রীয় কমিটির নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, সাধারণ সম্পাদক এএএম
ফয়েজ হোসেন, যুগ্মসচিব মোঃ জাকির হোসেন,হযরত আলী মোল্লা,বিদান দাস,কাউসার প্রমুখ। কবিতা পাঠ করেন সামসুজ্জামান মিলন।
উপদেষ্টা আব্দুল গফুর মিয়া বলেন, ১লা মে শ্রমিক শ্রেণীর দিবস ।সংগ্রাম ও সংহতির দিন । বাংলাদেশসহ তামাম দুনিয়ায় পূজিবাদী ব্যবস্থা আবার একতাবদ্ধ হয়েছে । সারা দুনিয়ায় আমেরিকা,বৃটেন ও NATO যুদ্ধ জোট দিয়ে দুনিয়া থেকে কমিউনিজমের বীজ উপরে ফেলবে । সময় এসেছে দুনিয়ার শ্রমিক শ্রেণীর এক সারিতে দাড়ানোর । রুশদেশে ১৯১৭ সালে শ্রমিক শ্রেণী কেরেনসিইক র পূজিবাদী সরকারকে উপড়ে ফেলে সমাজতান্ত্রিক সরকার তৈরী করেছিল ।১৯৩৯-৪২ সনের ২য় বিশ্ব যুদ্ধের মধ্যে এ সরকার অস্তিত্ব বজায় রাখতে পেরেছিল । ১৯৯১ সালে রুশ দেশ সাম্রাজ্যবাদীদের প্ররোচনার শিকারে পরিনত হয়ে ভূখন্ড হারায় ।্ইউক্রেন নিয়ে গত ফেব্রুয়ারী থেকে যে যুদ্ধের মধ্যে রাশিয়া পড়েছে তাতে রাশিয়াকে দুনিয়া থেকে মুছে ফেরার জন্য ইঙ্গ-মাকির্ন পক্ষ একতাবদ্ধ । আনবিক যুদ্ধের আভাস দিচ্ছে রাশিয়া ।শ্রমিক শ্রেনীকে নিয়ে সংগ্রাম ও কমিউনিজমের ধ্বনি তুলছে না কেন ?
বাংলাদেশের শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ নয় ।আমেরিকা,ভারত পন্থী,জাতীয়তাবাদি পূজিপতিরা শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না । শ্রমিক শ্রেণীর একতা ও সংগ্রাম ছাড়া,পারলান্টোরী ব্যবস্থার বিপরীতে শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা নেওয়া ছাড়া শোষন,বঞ্চনার অবসান হবে না । দুনিয়ার মজদুর –এক হও ।

সমাবেশে বক্তারা বলেন, মে দিবসের অঙিকা্র শ্রমিক শ্রেণীর সরকার। আজকাল বাংলাদেশ এর শ্রমিক কর্মচারীদের বড় দুর্দশা। চাল ডাল তেলের দাম বৃদ্ধি জীবন যাপন দূরবিসহ করেছে। কারখানায় ইউনিয়ন করা যায় না। ছাঁটাই নিত্য নৈমিত্তিক ঘটনা।
বক্তারা বলেন, গার্মেন্টসে নারী শ্রমিকদের উপর জুলুম চলছে। ১০-১২ঘণ্টা করে খাটানো হচ্ছে। থাকার জায়গা নাই। বহুদা বিভক্ত শ্রমিক সংগঠন গুলি। শ্রমিক শ্রেণীর ঐক্য বদ্ধ সঙগ্রাম খুবই জর্রুরী।
সকলের সমান অধিকার, নিশ্চিত করতে হবে বেকারদের কাজ, নিয়মিত মজুরী, আবাসনের ব্যবস্থা করে দিতে হবে। ৮ ঘন্টা শ্রম দিবস, শিক্ষা, চিকিৎসা রং দাবি জানানো হয়।
নেতা গন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মুক্তির সম্ভাবনা নেই।
প্রেস বিজ্ঞপ্তি




