slider

নওগাঁয় যুবলীগনেতা বিমান কুমার রায়ের ঈদ সামগ্রী বিতরন

কাজী কামাল হোসেন,নওগাঁ : “ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়ের নিজ উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে শহরের জেলা স্টেডিয়ামে ৫শত গরীব, অসহায় ও খেটে খাওয়া নিম্মআয়ের মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে লাচ্ছা, চিনি, দুধ ও চাল বিতরন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায় শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিল ভাইয়ের নির্দেশে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে বলে জানান বিমান কুমার রায়। এসময় জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button