slider

প্রধানমন্ত্রী উপহার জমিসহ ঘর পেলেন কেরানীগঞ্জের গৃহহীন আরো ১৫ পরিবার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতরের আগেই কেরানীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলেন আরো ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।
মঙ্গলবার ( ২৬ এপ্রিল ) সকাল ১০ টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে ১৫টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ ইলিয়াস মেহেদী,দক্ষিন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু রিয়াদ, সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল রনি,দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম , সমাজসেবা অফিসার ফখরুল আশরাফ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আলো বেগম,তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুক, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদুর রহমান ফারুক চৌধুরী, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী, বাস্তা ইউনিয়ন পরিষদের আশকর আলী সহ এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button