slider

রংপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রংপুর ব্যুরো : রংপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার নগরীর পায়রা চত্বর ডেমোক্রেসি অফিসে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াছিন আরাফাত আসিফ ও রংপুর মহানগর জাতীয় মহিলা পর্টির সদস্য রুনি রুকাইয়া। দুজনেই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা রংপুর মহনগর জাতীয় পার্টি কর্তৃক মনোনীত হয়ে ডেমোক্রেসি ইনটারন্যাশনালের ৪ মাস মেয়াদী ইয়ুথ লিডার ফেলোশিপ প্রোগ্রামে অংশ গ্রহন করেছি। পাশাপাশি কিভাবে বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসাধককে সচেতন করে একতাবদ্ধ হয়ে সমস্যা সমাধানে কাজ করা যায় তার অনুশীলন করছি। এরই অংশ হিসেবে আমরা ২১ নং ওয়ার্ডের অপর্যাপ্ত ড্রেন, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং জনাবহতা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নগরীর একটি অন্যতম জনবহুল এলাকা ২১ নং ওয়ার্ড, ভারী বর্ষণ বা বষ্টি হলে এর রঘাট নর নিচে তলিয়ে যায়, ফলে অত্র এলাকার আপামর জনসাধারনের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। তাই আগামী বর্ষা মৌসুরে পূবেই এই এলাকার সকল ড্রেন সংস্কার করে প্রয়ােজনীয় সংখ্যক নতুন ড্রেন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই যে, আমরা যারা নগরে বাস করি তারাও সচেতন নই,নারীর সৃষ্ট জলাবদ্ধতার পেছনে দায়ী বিষয়গুলাে সম্পর্কে সবাই কমবেশি জানি, বুঝি এমনকি নিয়মিত দেখিও। কিন্তু কারাে মধ্যে সচেতনতা কাজ করে না। ফলে দেখা গেছে, এখনো মানুষ ঘরের জানালা দিয়ে, পলিথিনের ব্যাগে করে, রাতের আধারে ময়লা-অবর্জনা রাস্তয় ছুঁড়ে ফেলেন, যেগুলো গিয়ে স্থান নেয় কোন একটি পয় নিষ্কাশন পাইপ কিংবা নালার মুখে। এতে পানিনিস্কাশণের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হয় নানা জটিলতা। সমস্যাটির সমাধানের জন্য রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নিকট লিখিত আবেদন করছি। তিনি খুব দ্রুতসময়ের মধ্যে সমস্যাটির সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই উক্ত ২১ নং ওয়ার্ডে নতুন ড্রেন নির্মান কার্যক্রম চলমান আছে, পুরনাে ড্রেন সংস্কার ও সমস্যা চিহ্নিত এলাকা জুলিতে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ফেলোশিপ কোর্স সফলভাবে সম্পাদন করার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রংপুর রিজিয়ন ম্যানেজার আলী ইজাদ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রংপুর রিজিয়ন প্রোগ্রাম এ্যাসোসিয়ট মর্তজা আকতার জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button